উল্লাপাড়া সদর ইউপিতে গ্রাম আদালতের ক্যাম্পেইন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলহাজ্ব মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, গ্রাম আদালত চেয়ারম্যান এম. সাহারুল হক সাচ্চু, মিজানুর রহমান বাবু, মো. রইচ উদ্দিন হিরা, আনোয়ার হোসেন রানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, শাহ আলম সরকার ও মাহমুদুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং গ্রামীণ পর্যায়ে দ্রুত ও সহজ বিচার প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করতে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা. লুচি আক্তার ও মোছা. সালমা বেগম।
https://shorturl.fm/vt93k
https://shorturl.fm/vJemO
https://shorturl.fm/dfhVe
https://shorturl.fm/gVkAc
https://shorturl.fm/w2d3Q