• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা – ২ প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু ও সদর থানা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা। তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে এ ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সমাবেশে সদর থানা যুবদলের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও পোড়াওয়ের রাজনীতির বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন। জেলা যুবদলের সাবেক সেক্রেটারি আব্দুর রহমান অনু বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও সহিংস রাজনীতির বিরুদ্ধে যুবদলের এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ সময়ের দাবি। অতীতে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা হরণ করে দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতি কায়েম করেছিল। দেশের মানুষ আর কোনোভাবেই সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা দেখতে চায় না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সব ধরনের অন্যায়-অবিচার ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে যাব। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা বলেন,দেশের জনগণ সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেকোনো অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু, মজিবুর রহমান মজু, সাদিকুল ইসলাম, ইমন, তৈমুর, কাজল, শিমুল, ছবি, সাহেবসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category