• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা – ২ প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ 

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু বাক্কার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আবু বাক্কারের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category