• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ

ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের মাধ্যমে সাধারণ জনগণকে উপেক্ষা করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।কর্মসূচির অংশ হিসেবে ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গেটের সামনে এসে শেষ করে এবং ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের পাশে উপজেলা প্রসাশনের প্রধান গেটের সামনে মানববন্ধন করেন।

 

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন বিএনপির প্রভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে ধামইরহাটের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে । এর ফলে সাধারণ জনগণ উপেক্ষিত হচ্ছেন বলে দাবি করেন তাঁরা। বক্তরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। তারা বলেন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত হোক এটা আমরা সব সময় চাই।

 

 

উক্ত কর্মসূচিতে সঞ্চালনার ছিলেন মোঃ সোহেল রানা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ ধামইরহাট উপজেলা শাখা।মানববন্ধনে

বক্তব্য প্রদান উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল আজিজ, মাওলানা আতাউর রহমান, উপজেলা শাখার আমির হাফেজ রেজওয়ান হোসেন, পৌর আমির আবুসাইদ ও নায়েবে আমির আব্দুল্লাহ প্রমুখ।

 

 

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে ধামইরহাট জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা , সমর্থক ও উপস্থিত ছিলেন।

এস,আই মিলন

ধামইরহাট প্রতিনিধি নওগাঁ

তাং২৬-১০-২৬

০১৮৮৬-২৩৩৯৩৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category