• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ আইসিটি ও গ্রাম্য শিক্ষার নতুন দিগন্ত: ঘরে বসেই মানসম্মত শিক্ষা ভোলাহাট তালপল্লীতে ছিনতাইয়ের ১দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উ’দ্ধা’র করেছে পুলিশ  গুলশানের বারে অভিযানে মান্ডার প্রথম গলির তানিশা আক্তার মিতুর বিরুদ্ধে অভিযোগের পাহাড় ধামইরহাটে শত্রুতায় পুড়লো – ১০ বিঘা জমির ধান চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান আশিকুর রহমান আশরাফ, ত্যাগের মূল্যায়ন চান দলীয় মনোনয়নে সুখানপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান আশিকুর রহমান আশরাফ, ত্যাগের মূল্যায়ন চান দলীয় মনোনয়নে

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর (শনিবার) ভোররাত ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Fairdyl’ সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১,৪০০ (একানব্বই হাজার চারশত) টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category