• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

Reporter Name / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জর কটিয়াদীতে নানারঙের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ মেলা ও র‍্যালিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ও র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

পরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে র‍্যালিতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি, লাঠিবাড়ি খেলা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকরাও র‍্যালিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে কটিয়াদীতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশ। যা বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে নতুন উদ্যমে সবাইকে একত্রিত করতে ভূমিকা রাখতে সহায়তা করে।এই বাংলা নববর্ষ সবার মাঝে ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category