• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ

নেছারাবাদ উপজেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন, পাবেন ৩ হাজার ৫৫ জন

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নেছারাবাদ উপজেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন, পাবেন ৩ হাজার ৫৫ জন
মো. শামীম হোসাইন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিক পর্যায়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলায় মোট ৩ হাজার ৫৫টি কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনে ৫০০ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীরের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব সংশ্লিষ্ট দফতরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category