• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “মুক্তির দিগন্ত হোক চির অবারিত ; শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতী মানুষের বিজয় সুনিশ্চিত” স্লোগানকে ধারণ করে রাজশাহীতে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নববর্ষ -১৪৩৩ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ মিলনমেলা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম উদ দৌলা, সিনিয়র সহ সভাপতি সরকার শরিফুল ইসলাম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহী’র আলো সম্পাদক আজিবার রহমান, রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল আমিন হোসেন, কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি শাহরিয়ার অন্ত, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি, রানা সরকার সাংবাদিক শফিকুল, ইমন প্রমুখ।

বর্ষবরণের মিলনমেলায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালী সংস্কৃতির প্রধান উৎসব। হাজার বছর ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গলী এ উৎসব পালন করে আসছে। এ উৎসবকে ধারণ করে ষোলআনা বাঙালীয়ানা হৃদয়ে ধারণ করতে হবে, বাঙ্গলীর ঐতিহ্যকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে ও বাঙালীকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলতে সব প্রচেষ্টা থাকতে হবে সাংবাদিকদের। সমাজে সচেতনতা গড়ে তুলতেও অতীতের চেয়ে আরো সক্রিও ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category