• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

Reporter Name / ৪২১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

যোগ দিচ্ছেন জুনায়েদ-রিফাতসহ জুলাই সংগঠকরা আসতে পারেন বিএনপি নেতাদের সন্তানরাও কেন্দ্রীয় কমিটির আকার ও মেয়াদ বাড়ছে

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক পরিচিত মুখ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে চলমান আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। আপ বাংলাদেশের

একাংশসহ বেশ কয়েকটি দলের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক ও ফ্রন্ট লাইনের পরিচিত অনেক মুখ এনসিপিতে যুক্ত হচ্ছেন। সে সঙ্গে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির গুরুত্বপূর্ণ কতিপয় নেতার মেধাবী সন্তানসহ বিভিন্ন ঘরের নেতার এনসিপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে।

এনসিপির একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এবি পাটি ও আপ বাংলাদেশের সঙ্গে এনসিপির অনেক দিন ধরে আলোচনা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক ও ফ্রন্টলাইনের পরিচিত অনেক মুখের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিএনপির বিভিন্ন স্তরের বঞ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category