• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,রোববার সকালে এনজিও গাকের দেয়া স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল কতৃপক্ষ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।

মেডিকেল টিমের প্রধান হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, এলার্জি জনিত কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।তাদের প্রয়োজনীয় চিকিৎসার পর তারা সুস্থ হয়ে উঠে। স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান গাকের ফিল্ড অফিসার রাসেল রানা জানান, উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্কুল ফিডিং সরবরাহ করে থাকি।রোববার উপজেলার কোথাও কোন সমস্যা না হলেও একটি মাত্র বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ খাতুন জানান, রোববার স্কুল ফিডিংয়ের ডিম খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তিনি উর্ধতন কতৃপক্ষ বিষয়টি অবহিত করেন। পরে কতৃপক্ষ মেডিকেল টিম নিয়ে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী জানান, খবর পেয়ে দ্রুত আমরা মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। আমরা ফুড পয়েজনিংয়ের বিষয়টা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

৩ responses to “গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!”

  1. 4rabet says:

    Been using 4rabet for a while now, and it’s pretty reliable. Good selection of sports and casino games. You can try it here: 4rabet

  2. 188jilibond says:

    Looking for a new spot? 188jilibond could be it. Not bad at all, mates. Check it out: 188jilibond

  3. 747phlive says:

    Alright, 747phlive, let’s see what you’ve got! Heard some buzz about this site. Hoping to score some wins! Check it out here: 747phlive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category