নিজস্ব প্রতিবেদন:
আগামী আসন্ন নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা তারা বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছে এবং তারা বিভিন্ন প্রকার অঙ্গীকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে।
তারি ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর থানার রহনপুর ইউনিয়নে ‘অ্যাডভোকেট আরিফুল ইসলাম জয়’ নামে এক ব্যক্তি চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি জনগণের কাছে সমর্থন ও দোয়া চাই এবং তার নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি আমাদেরকে বলেন, আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখের সাথী। আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, আমি এই কাজগুলো সবার আগে করবো:
প্রার্থীর প্রতিশ্রুতি গুলো আমাদের কাছে তুলে ধরেন:
★১.স্বচ্ছতা আর সেবা★
ইউনিয়ন পরিষদ হবে দালালমুক্ত। জন্ম সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ নিতে কেউ যেন ঘুষ না দেয়। আমি নিজে অফিসে বসবো, সপ্তাহে ৫ দিন খোলা দরবার করবো যাতে সরাসরি আপনাদের কথা শুনতে পারি।
★২.গরিবের হক পৌঁছে দেওয়া★
ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা – এগুলো যেন রাজনৈতিক বিবেচনায় না যায়। যোগ্য গরিব মানুষের তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে দেবো। কেউ বাদ পড়লে সরাসরি আমাকে জানাবেন।
★৩. রাস্তা, পানি, বাতি★
আমাদের ইউনিয়নের ভাঙা রাস্তা, বর্ষায় জলাবদ্ধতা, রাতে অন্ধকার গলি – এগুলোই আপনাদের প্রতিদিনের কষ্ট। সরকারি বরাদ্দ আর স্থানীয় উদ্যোগে পর্যায়ক্রমে এই সমস্যাগুলো সমাধান করবো। কাজের হিসাব মাসে মাসে জানাবো।
★৪. শিক্ষা আর স্বাস্থ্য★
স্কুল ফিডিং ঠিকমতো হচ্ছে কিনা আমি নিজে মনিটর করবো। আমাদের বাচ্চারা যেন না খেয়ে ক্লাস না করে। কমিউনিটি ক্লিনিকে ওষুধ আর ডাক্তার থাকে কিনা সেটাও দেখবো।
★৫. মাদক আর সালিশ বাণিজ্য বন্ধ★
ইউনিয়নে মাদকের আড্ডা বন্ধ করবো। আর সালিশের নামে টাকা নেওয়ার দিন শেষ। ন্যায়বিচার হবে বিনামূল্যে, সবার জন্য সমান।
★৬. যুবকদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ★
আমাদের ইউনিয়নের অনেক তরুণ কাজের অভাবে হতাশ। আমি যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরিতে কাজ করবো। যাতে যুব সমাজ বেকার না থেকে নিজের পায়ে দাঁড়াতে পারে।
★৭. কৃষক ও শ্রমিকের অধিকার★
কৃষক ভাইদের ন্যায্য দামে সার, বীজ ও কৃষি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করবো। দিনমজুর ও শ্রমজীবী মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মেহনতী মানুষের সম্মান ও অধিকার রক্ষায় আমি সবসময় পাশে থাকবো।
★৮. নারীর নিরাপত্তা ও সম্মান★
নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও সামাজিক উদ্যোগ নেওয়া হবে। বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ইউনিয়নে নারীদের সম্মানজনক পরিবেশ গড়ে তোলা হবে
★৯. চাঁপাইনবাবগঞ্জ কোর্টে বিনামূল্যে সেবা★
আমি যেহেতু পেশায় অ্যাডভোকেট সেহেতু
“আমার নির্বাচনী এলাকার যে সকল মানুষ অন্যায়, অবিচার ও ভোগান্তির শিকার হচ্ছেন, তাদের পাশে থেকে বিনামূল্যে আইনগত সহায়তা ও ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি সর্বদা কাজ করে যাব। গরীব, অসহায় ও মেহনতী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
প্রার্থীকে জিজ্ঞেস করা হলে তিনি আরো বলেন,
আমি জনগণের চেয়ারম্যান হতে চাই, আমি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না — আমি সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই। চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের সন্তান ও ভাই হয়ে সেবা করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
আমি বড় বড় কথা দেবো না। যা পারবো না, সেটা বলবো না। কিন্তু কথা দিলাম – চেয়ারম্যানের চেয়ারে বসে নিজের পকেট নয়, ইউনিয়নের উন্নতি দেখবো।
ভুল হলে শুধরে দেবেন। সঠিক পথে থাকলে পাশে থাকবেন। এই বলে প্রার্থী এডভোকেট আরিফুল ইসলাম জয় তার বক্তব্য শেষ করে।
#স্বাধীন-দেশ #sadhidesh #Rohonpur
Defa betting, yeah? It’s there. Nothing groundbreaking, but gets the job done. Worth a look if you’re passing by, that is defa betting.
Winbuzz com. That’s where it’s at! I’ve had a few goes on their site. Seems legit enough. Maybe I’ll see you there? Find it here: winbuzz com
Needed some help with satta king stuff and found their support. They were actually pretty helpful, which is a nice change. Might give it another go. support satta king