• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

ঈদের ছুটিতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত গোপালগঞ্জে দ্রুত অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য, চলছে মশক নিধন কার্যক্রম।

Reporter Name / ১৯১ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ঈদের ছুটিতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
গোপালগঞ্জে দ্রুত অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য, চলছে মশক নিধন কার্যক্রম

 

 

পবিত্র ঈদুল আজহার ছুটিতেও গোপালগঞ্জ জেলা শহরে থেমে নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের পাশাপাশি শহরের বিভিন্ন খাল, ড্রেন ও গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ। শনিবার (৩০ মে) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক (স্থানীয় সরকার, অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে দ্রুত বর্জ্য অপসারণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। আজও সারাদিন মাঠপর্যায়ে মনিটরিং করা হচ্ছে। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের দিনসহ পুরো ছুটিকালীন সময়ে অতিরিক্ত ৬৫ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ১৫ জন ওয়ার্ডভিত্তিক তদারকি কর্মী দায়িত্ব পালন করছেন। নিয়মিত কর্মীদের পাশাপাশি অতিরিক্ত জনবল নিয়োগের ফলে অল্প সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
এদিকে শহরের বিভিন্ন খাল ও জলাধারে জমে থাকা বর্জ্য পরিষ্কারের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও খালপাড়ে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটির মধ্যেও পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস প্রচেষ্টায় শহরের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রয়েছে। তারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্যা এবং প্রশাসকের ব্যক্তিগত সহকারী (পিএ টু প্রশাসক) মাহফুজুর রহমান লাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category