• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন

মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন

 

​

চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষীদের কাছ থেকে প্রতি মণ ৫২ কেজিতে আম ক্রয় করার দাবি জানিয়েছেন স্থানীয় আড়তদাররা। মঙ্গলবার (২ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে আমচাষী, ব্যবসায়ী ও আড়তদারদের নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই দাবি উত্থাপন করেন।
​গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মু: মিজানুর রহমান।

 

​সভায় উপস্থিত ছিলেন—
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা,​উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন আরো বক্তব্য রাখেন,​গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম,​ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোলাম কিবরিয়া হাবিব
​আমচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব,​আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন,​রহনপুর স্টেশন বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু,​কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম,
​আমচাষী মাহমুদুল হাসান মামুন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আলাউদ্দিন পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

​সভায় স্থানীয় আমচাষী, ব্যবসায়ী ও আম আড়তদার সমিতির নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এখন থেকে ৫২ কেজিতে মণ ধরে আম ক্রয় করার জোর দাবি জানানো হয়।
​তবে ওজনের এই দাবির পরিপ্রক্ষিতে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমের ওজনের বিষয়ে এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের এককভাবে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে এ সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত গৃহীত হলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

​উপজেলা প্রশাসনের এই বক্তব্যের পর আম বিপণন সংশ্লিষ্ট ও আড়তদাররা জানান, ওজনের বিষয়ে পরবর্তীতে বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে যে সিদ্ধান্তই আসবে, তা তারা মেনে চলবেন এবং সেই অনুযায়ী বাজার পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

৭ responses to “রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category