• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ধর্ষণবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেল গঠন

মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। / ১২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

ধর্ষণবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেল গঠন

 

 

ধর্ষণবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সেল আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

 

সংগঠন সূত্রে জানা যায়, নবগঠিত এই দপ্তর সেল প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন, তথ্য সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন এবং সার্বিক সাংগঠনিক কার্যক্রমকে পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতেই এই দপ্তর সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সংগঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন আরও গতিশীল হবে।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ও রেজাউল করিম প্রতিষ্ঠান করেন নবগঠিত এই দপ্তর সেল সংগঠনের কার্যক্রমে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি করবে এবং ধর্ষণমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা রাখবে।

 

এছাড়া সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে দপ্তর সেলের কার্যক্রম আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

৬ responses to “ধর্ষণবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেল গঠন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category