• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ,আশরাফুল হক এর উদ্যোগে হাজার দিঘি বিলের রাস্তা নির্মাণ

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ,আশরাফুল হক এর উদ্যোগে হাজার দিঘি বিলের রাস্তা নির্মাণ

 

 

(নিজস্ব প্রতিবেদক):

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার হাজার দিঘির বিলের কৃষকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় এক রাজনৈতিক নেতার নিরলস প্রচেষ্টায় বিলের বুক চিরে নির্মিত হয়েছে একটি নতুন রাস্তা। এই রাস্তা নির্মাণের ফলে ওই অঞ্চলের শত শত কৃষকের ভাগ্যবদলের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হাজার দিঘির বিলের কৃষকেরা বছরের পর বছর ধরে মাঠ থেকে ফসল ঘরে তুলতে চরম দুর্ভোগ পোহাতেন। বিশেষ করে বর্ষা মৌসুমে খেতের ধান পানিতে তলিয়ে যেত, যা দেখে কৃষকদের আহাজারি ছাড়া আর কোনো উপায় থাকত না। কৃষকদের এই দীর্ঘদিনের কষ্ট লাঘবে এগিয়ে আসেন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর বিএনপি নেতা আশরাফুল হক (ভেড়ী)। তিনি স্থানীয় কৃষকদের সাথে দফায় দফায় আলোচনা করে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে হাজার দিঘির বিলের কৃষকগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তার জন্য নিজেদের ব্যক্তিমালিকানাধীন জমি ছেড়ে দেন।

রাস্তাটি বহিপাড়া দক্ষিণ মোড় হইতে হাজার দিঘির বিলের মধ্য দিয়ে কাতলামারী হয়ে বিশুক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। তবে নির্মাণকাজের মাঝপথে স্থানীয় কৃষকদের একাংশের মধ্যে রাস্তা নিয়ে কিছুটা বিরোধ তৈরি হয়। সাধারণ কৃষকদের নামে গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের হয়।
পরবর্তীতে এই জটিলতা নিরসনে এগিয়ে আসেন রহনপুর পৌর বিএনপি নেতা আশরাফুল হক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। গোমস্তাপুর থানার তদন্ত কর্মকর্তা সাকিব-এর উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে একটি সামাজিক বৈঠকের আয়োজন করা হয় এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান করা হয়।

 

বিরোধ নিষ্পত্তির পর দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে রাস্তাটির নির্মাণকাজ আবার শুরু হয়।
এ বিষয়ে বিএনপি নেতা আশরাফুল হক বলেন,”হাজার দিঘির বিলের কৃষকদের ফসল ঘরে তোলার কষ্ট আমি কাছ থেকে দেখেছি। বর্ষায় ধান ডুবে গেলে কৃষকদের কান্না সহ্য করার মতো ছিল না। তাই সবাইকে ঐক্যবদ্ধ করে এই রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। আজ কাজটি সফল হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।” এদিকে রাস্তাটি নির্মিত হওয়ায় আনন্দের বন্যা বইছে স্থানীয় কৃষক পরিবারগুলোতে। একাধিক কৃষক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে মাঠের ফসল আনা-নেওয়া নিয়ে চরম ভোগান্তিতে ছিলেন।

 

এখন রাস্তাটি হয়ে যাওয়ায় তারা তাদের জমির উৎপাদিত ধান, আম, পেয়ারাসহ সব ধরনের ফসল সঠিক সময়ে এবং কম খরচে মাঠ থেকে সরাসরি ঘরে তুলতে পারবেন।
আশরাফুল হক (ভেড়ীর) এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃষকেরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category