• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

জাতীয় পর্যায়ের বিজ্ঞান উদ্ভাবনী প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

জাতীয় পর্যায়ের বিজ্ঞান উদ্ভাবনী প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ

চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে এনেছে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের একদল মেধাবী শিক্ষার্থী। ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘National Level Startup Science Project Innovation Idea Showcasing’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সম্মান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

 

পরিবেশবান্ধব জ্বালানি ও তাপবিদ্যুৎ উৎপাদনভিত্তিক একটি উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে শিক্ষার্থীরা বিচারকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে।

এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান-এর বিশেষ আমন্ত্রণে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও সফল টিম জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল এবং চাঁপাইনবাবগঞ্জ-1 আসনের মাননীয় সংসদ সদস্য মো. কেরামত আলী।

 

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই সাফল্য চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র দেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রত্যাশা, জাতীয় পর্যায়েও কৃতি শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জেলার মুখ আরও উজ্জ্বল করবে।


আপনার মতামত লিখুন :

২ responses to “জাতীয় পর্যায়ের বিজ্ঞান উদ্ভাবনী প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category