• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) / ১০৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

 

 

পাবনার আটঘরিয়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার ৬৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো: তাহমিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

 

ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৫৬ লাখ ১০ হাজার ৮৪৫ টাকা। এছাড়া উন্নয়ন ও প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৮২০ টাকা। সব মিলিয়ে পৌরসভার মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার ৬৬৫ টাকা।

 

অন্যদিকে, রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪২ লাখ ২১ হাজার ৮৭৮ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৮২০ টাকা। ফলে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট প্রস্তাবিত ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ২১ হাজার ৬৯৮ টাকা।

 

বাজেটে রাজস্ব খাতে ১৩ লাখ ৮৮ হাজার ৯৬৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। তবে উন্নয়ন ও প্রকল্প খাতে সরকারি অনুদান ও প্রকল্পভিত্তিক প্রাপ্ত অর্থ সম্পূর্ণ ব্যয় দেখানো হওয়ায় এ খাতে কোনো উদ্বৃত্ত রাখা হয়নি।

 

বাজেটে পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সুপেয় পানি সরবরাহ, আলোকায়ন, পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

 

পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রশাসনিক ব্যয় এবং চলমান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

 

বাজেট বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. তাহমিদুল ইসলাম বলেন, বর্তমান বাজেটটি পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের আরও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

 

তিনি আশা প্রকাশ করেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে আটঘরিয়া পৌরসভার সার্বিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে আরও কার্যকর ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের বরাদ্দের পাশাপাশি পৌরসভার নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে পৌর এলাকার অবকাঠামো ও নাগরিক সুবিধা সম্প্রসারণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে  উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা খান, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন,
আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ হোসেন,

 

সহকারী প্রকৌশলী জীবন কুমার রায়,উপসহকারী প্রকৌশলী আলমাস, হিসাব রক্ষক নাজমুল হক, আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,
চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category