• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। / ৪৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর
মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

 

 

যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্টি বাবুল মিয়ার উদ্যোগে ও অর্থায়নে আজ সোমবার (২৯ জুন) নওধার সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী, সমাজসেবক মো. সেবুল মিয়া।

 

সমাজকর্মী মশরফ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ^নাথ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ টিপু, সমাজকর্মী সফিক মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন,

 

নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবুন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেবুল মিয়া বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল শিক্ষা। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। প্রত্যেক মা-বাবা শিশুর প্রতি আলাদা নজর দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আপনাদের সন্তান বাবুল মিয়া সদূর প্রবাস থেকেও এলাকার কথা চিন্তা করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করছেন। এধনরে উদ্যোগ সত্যিই প্রসংসার দাবী রাখে। আমি আশা করছি বাবুল মিয়া এধারা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন, প্রবাসীরা শেকড়ের টানে দেশের শিক্ষাসহ সব ধরনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রবাসীদের এধারা অব্যাহত আছে, থাকবে।


আপনার মতামত লিখুন :

One response to “বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category