• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা সদরের ভট্টাচার্যপাড়া, আমাটি ও শিবপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সুভাষ ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদক ও জুয়া বিরোধী কমিটি, কিশোরগঞ্জ সদর-এর আহ্বায়ক শামসুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিডি চ্যানেল ফোর ডট কম-এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জোবায়ের আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক দিদার জামান বাপ্পী। আলোচনা সভা সঞ্চালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।

 

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদকের ভয়াবহতা প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে সচেতন ও সোচ্চার হতে হবে। একই সঙ্গে মাদক সেবনকারী ও বিক্রেতাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category