চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন আওয়ামী লীগ নেতা আটক
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামীলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে বিস্ফোরক মামলায় আটক করে পাবনা জেলা জেল, হাজত এ প্রেরণ করেছে।
আটককৃতরা হলো, ছাইকোলা ইউনিয়নের১৯ জুলাই রবিবার ছাত্রলীগের সভাপতি ও আব্দুল কুদ্দুস সরকার এর ছেলে জুয়েল রানা (৩১), নিমাইচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও মৃত আজগর আলীর ছেলে জাবেদ আলী (৪৩) এবং নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে রুহুল আমিন (৫২)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন নেতা কে আটক করা হয়। পরে চাটমোহরে বিভিন্ন সময় ঘটানো বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
https://shorturl.fm/YgvH8
https://shorturl.fm/o6uVi