• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

 

মো:সামিরুল ইসলাম:​ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের জন্য ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ উপলক্ষে স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২১/০৭/২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই শুমারি অনুষ্ঠিত হবে। শুমারির তথ্য সংগ্রহের জন্য দুটি পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ​১. তথ্য সংগ্রহকারী:
​শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস বা সমমান পাস। ​বয়স: ১ আগস্ট, ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৪০ বছর হতে হবে।​অন্যান্য যোগ্যতা: ট্যাবলেটে বা স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৭০% নম্বর পেতে হবে, গোমস্তাপুর উপজেলার স্থায়ী বাসিন্দা বা এই এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বাংলায় সাবলীলভাবে পড়তে, লিখতে ও কথা বলতে পারতে হবে এবং শারীরিকভাবে সক্ষম ও মাঠ পর্যায়ে কাজ করার সম্মত হতে হবে।
​অগ্রাধিকারযোগ্য বৈশিষ্ট্য: নারী প্রার্থী (কমপক্ষে ৫০% নারী তথ্য সংগ্রহকারী লক্ষ্যমাত্রা), স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী এবং পূর্বে BBS জরিপে কাজের অভিজ্ঞতা। ​অযোগ্যতা: ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি বা আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত, ব্যবহারিক পরীক্ষায় ৭০% এর নিচে নম্বরপ্রাপ্ত এবং পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
​২. সুপারভাইজার: ​শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমমান পাস।​বয়স: ১ আগস্ট, ২০২৬ তারিখে বয়স ২৫ থেকে ৪৫ বছর হতে হবে।
​অন্যান্য যোগ্যতা: ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশনে দক্ষতা ও ব্যবহারিক পরীক্ষায় ৮০%+ নম্বর প্রাপ্তি, গোমস্তাপুর উপজেলার ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান, এবং দলগত, মৌখিক ও ডিজিটাল যোগাযোগের দক্ষতা।​অযোগ্যতা: ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত, সরকারি বা আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত, ব্যবহারিক পরীক্ষায় ৮০% ও মৌখিক পরীক্ষায় ৯০% এর নিচে নম্বরপ্রাপ্ত এবং পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।​আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ​আবেদন ফরম প্রাপ্তির স্থান: উপজেলা সমাজসেবা কার্যালয় ও সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়, গোমস্তাপুর।​আবেদনপত্র দাখিলের স্থান: উপজেলা সমাজসেবা কার্যালয়, গোমস্তাপুর।
​আবেদন ফরম সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ: ২১/০৭/২০২৬ হতে ২৩/০৭/২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন।​ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়: ২৫/০৭/২০২৬ সকাল ১০টায়।
​ব্যবহারিক পরীক্ষার স্থান: উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ।​বিশেষ দ্রষ্টব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্বেচ্ছাসেবক নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। বিজ্ঞপ্তিটি জারি করেছেন গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও স্বেচ্ছাসেবক নির্বাচন কমিটির সভাপতি জাকির মুন্সী।


আপনার মতামত লিখুন :

One response to “গোমস্তাপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category