পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির সমুদ্রযাত্রী দিবস-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
“বিশ্ব বাণিজ্য বহন করি, ঝুঁকিও বহন করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির উদ্যোগে সমুদ্রযাত্রী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ.এন.এম. বজলুর রশিদ মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক মহোদয়, পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়সহ জেলা প্রশাসন, বাংলাদেশ মেরিন একাডেমি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি মহোদয় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনা ও আয়োজকদের সার্বিক উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা দেশের অর্থনীতিতে সমুদ্রযাত্রীদের অসামান্য অবদান, বৈশ্বিক বাণিজ্যে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পেশাগত ঝুঁকি মোকাবিলায় তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সঙ্গে সমুদ্রযাত্রীদের নিরাপদ কর্মপরিবেশ, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি ছিল মর্যাদাপূর্ণ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত, যা উপস্থিত সকলের মাঝে সমুদ্রযাত্রীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বার্তা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে
https://shorturl.fm/jdxB7