• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে হট্রোগোল কাহালুর কৃতি সন্তান আলহাজ্ব শফিকুল ইসলাম: মৎস্য খাতে সাফল্য, শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির সমুদ্রযাত্রী দিবস-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত ধামইরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

 

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎“দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এ পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা আহনাফ সাঈদ খান। এতে প্রধান বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

 

‎বক্তব্যে সারজিস আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।”
‎তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
‎সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটুয়ারি। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
‎এ সময় কিশোরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাসির উদ্দিন পাটুয়ারি বলেন, “কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।”
‎তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

 

‎এছাড়াও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
‎পথসভায় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎পথসভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category