• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে হট্রোগোল কাহালুর কৃতি সন্তান আলহাজ্ব শফিকুল ইসলাম: মৎস্য খাতে সাফল্য, শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির সমুদ্রযাত্রী দিবস-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত ধামইরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে হট্রোগোল

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে হট্রোগোল

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ-২ (ধামইরহাট- পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, `বাজারে সারের সংকট কেনো? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি নিয়ে ব্যস্ত না থেকে সেদিকে একটু নজর দিন। তা না হলে জাতি ধ্বংস হয়ে যাবে।`

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।

এমপি এনামুল হক আরও বলেন, `একজন এমপি হয়েও বাজারে সার কিনতে পারছিনা। তাহলে সাধারণ কৃষকদের কি অবস্থা ! আমি একজন কৃষকের সন্তান। এ কথা এর আগেও সংসদে বলেছি, এখনও বলছি।`

সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান বলেন, `আপনি এই এলাকার এমপি, কৃষকদের জন্য সারের ব্যবস্থা করার দায়িত্বটা আপনার। আমরা কেউই সারের ডিলার নই, বিক্রিও করিনা। আপনি চাইলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।`

সহিদুর এও বলেন, `বিএনপির কোনো নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে নেই, বরং আপনাদের দলের লোকজনই কমিটি নিয়ে ব্যস্ত থাকে। সেদিকে আপনাকে নজর দিতে হবে। কিন্তু এভাবে ঢালাওভাবে আপনি বিএনপিকে দোষারোপ করতে পারেন না।`

এসময় উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমীর আতাউর রহমান পৌর বিএনপির সভাপতি সহিদুরের বক্তব্যের প্রতিবাদ করতে গেলে দু’দলের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে অনুষ্ঠানের সভাপতি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

এর আগে প্রস্তুতি সভায় জুলাই শহীদদের জন্য স্মৃতি স্তম্ভ নির্মাণ, শহীদ বয়েজীদের কবর জিয়ারত এবং তার বাড়ি যাওয়ার পথে সড়ক সংস্কারসহ উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণের পাশাপাশি আহত যোদ্ধাদের নিয়ে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও ছাত্র প্রতিনিধিরা।

ছাইদুল ইসলাম
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৮-৭- ২০২৬
০১৭২৫-২৩৩৯৩৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category