কিশোরগঞ্জ পৌর নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় মাওঃ কে এম নাজিম উদ্দিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাওঃ কে এম নাজিম উদ্দিন।
মাওঃ কে এম নাজিম উদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মাওঃ কে এম নাজিম উদ্দিনকে ঘিরে পৌর এলাকার রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় সিদ্ধান্ত ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে বিষয়টি চূড়ান্ত হলে কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে মাওঃ কে এম নাজিম উদ্দিন দলটির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।
তবে তার প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মাওলানা কে এম নাজিম উদ্দীন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।
[7110]366bet Official Login | Pinakamabilis na GCash Casino sa PH,Gamitin ang 366bet para sa mabilis na GCash transactions. I-download ang app at alamin kung paano maglaro ng slots sa legit online casino na ito. Mag-sign up na! visit: 366bet