• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি

 

মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজিঃ নং-বি-১৯০১ কিশোরগঞ্জ শাখা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি মাহমুদুল হাসান নামের এক কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়।
তারা অভিযোগ করেন, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রাখেন বলে দাবি করেন সংগঠনের নেতারা।

সংগঠনের নেতারা আরও বলেন, গতকাল দুপুরে সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে ওই কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে গেলে তিনি উল্টো চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তোলেন। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো কেন্দ্রীয় নেতার সফর বা অন্য কোনো উপলক্ষে তার কাছে কোনো ধরনের অর্থ দাবি করা হয়নি।
তাদের দাবি, গত ৫ আগস্টের পর থেকে সংগঠনের কেন্দ্রীয় কোনো নেতার কিশোরগঞ্জ সফরের কোনো কর্মসূচি ছিল না। তাই চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এদিকে এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, চাঁদা দাবি ও আক্রমণের অভিযোগ এবং অপর পক্ষের অস্বীকারের বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি বলেন, উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককেও জানানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, “আমার অফিস ক্যাম্পাসে সংবাদ সম্মেলন হয়েছে বিষয়টি আমি জানতে পেরেছি। সিদ্ধান্ত পাওয়ার পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।”

সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একই সঙ্গে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

One response to “চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি”

  1. luckyday33 says:

    It really felt like my lucky day when I joined this site. The graphics are great and the gameplay is very addictive. Five stars from me! luckyday33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category