• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু

হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন

শাহিন আলম, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রহনপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকেন্দ্রটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, পিন্টু অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিমসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র চালুর ফলে গোমস্তাপুরসহ আশপাশের এলাকার মানুষের জন্য চোখের চিকিৎসা ও বিভিন্ন চক্ষুসেবা পাওয়া আরও সহজ হবে। স্থানীয়ভাবে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category