• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

 

 

শাহীন আলম,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল পত্রিকার পাঠকদের সংগঠন  সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের  এ বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর আহম্মাদী বেগম( এবি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। তারা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিবে। বিতর্ক শেষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  মোরশেদুল ইসলাম সাগর।  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিতর্ক প্রতিযোগীতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নাহিদ।প্রতিযোগীতায় অংশ নেয়া ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category