• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

Reporter Name / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

 

 

 

মোঃ সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পা হারিয়ে অসহায় হয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মো. আবুল কালাম আজাদের পাশে দাঁড়িয়েছে ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠন ও ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’। খোলা বার্তা অনলাইন গণমাধ্যমে তাঁর অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদ প্রকাশের পর তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুইয়াগাতি এলাকায় খোলা বার্তা কার্যালয়ে আবুল কালাম আজাদ ও তাঁর পরিবারের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। ‘প্রচেষ্টা সবার জন্য’ সংগঠনের সহায়তায় এবং ‘হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’-এর অর্থায়নে হুইলচেয়ারটি পাঠান মো. শাহবাজ খান সানি।

এ সময় খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের বার্তা সম্পাদক মো. পারভেজ সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে খোলা বার্তায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে আবুল কালাম আজাদের অসহায় জীবনের চিত্র। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এক পায়ে ভর করে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন তিনি। পাশাপাশি একটি অটোরিকশাও ছিল তাঁর। কিন্তু পায়ে ঘা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অস্ত্রোপচার করে তাঁর সেই পা কেটে ফেলতে হয়।

পা হারানোর পর বন্ধ হয়ে যায় তাঁর কাজকর্ম ও স্বাভাবিক চলাফেরা। অন্যের কাছ থেকে মাত্র সাত দিনের জন্য ধার নেওয়া একটি হুইলচেয়ারই হয়ে উঠেছিল তাঁর চলাচলের একমাত্র ভরসা। সাত দিন পর সেটিও ফেরত দিতে হবে—এমন অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি সহায়তার আবেদন জানিয়েছিলেন।

আবুল কালামের অসহায়ত্বের পাশাপাশি প্রতিবেদনে উঠে আসে তাঁর নবম শ্রেণির পড়ুয়া ছেলে সুমনের ভবিষ্যতের অনিশ্চয়তার কথাও। বাবার পা কেটে যাওয়ার পর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে অটোরিকশা চালাতে শুরু করে সুমন। এতে তাঁর পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

৪ responses to “খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম”

  1. vn0a88 says:

    Finally found a platform that doesn’t lag during peak hours. The bonus offers are quite generous for new players. Check out vn0a88 if you want a fair game.

  2. I love how they combine sports betting with a proper casino floor. The odds are competitive and the slot variety keeps things fresh. I also appreciate that they run daily reload promos without crazy wagering requirements. It feels like a platform that actually respects its regular players and pays on schedule. arsportcasino

  3. LensUp says:

    সাত দিনের ধার করা হুইলচেয়ার — এই কথাটাই সবচেয়ে বেশি আটকে গেছে। খবর প্রকাশের পর সংগঠনগুলো এগিয়ে এসেছে, মানে অনেক সময় সাহায্যের হাত থাকলেও খবরটা তাদের কাছে পৌঁছাতে হয়। আবুল কালামের জন্য এবারের চেয়ারটা নিজের, এটুকু ভরসার।

    ঘটনাটা অবশ্য আমার এই সপ্তাহের এক কাগজের কাজের কথা মনে করিয়ে দিল। এক আত্মীয়ের হয়ে স্থানীয় অফিসে মেডিকেল কাগজ আর পরিচয়পত্রের দুই পাশের কপি জমা দিতে হচ্ছিল। ফোন দিয়ে ছবি তুলে LensUp document scanner দিয়ে ছাপার উপযোগী একটা পিডিএফ বানিয়ে নিলাম। ফাইল কোথাও আপলোড হয় না, ব্রাউজার ট্যাবেই কাজটা হয়ে যায়। সাইজ যেটা বেছে নিই কম্প্রেশন সেটার দিকেই যায়, মাঝে মাঝে একটু বেশি থেকে যায় — তবুও পোর্টালে উঠে গেছে।

  4. MakePixelArt says:

    MakePixelArt turns images into pixel art in your browser, with adjustable pixel size, retro palettes and PNG downloads. A related resource is pixel art generator.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category