• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের জনৈক আব্দুল আজিজের আম বাগানে অভিযান চালায়।অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (Cosmos Fifty) জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১,৪০০/- (একানব্বই হাজার চারশত) টাকা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category