• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা ও চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত জনতার কণ্ঠভোটে এস এম জাহাঙ্গীর আলমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন প্রত্যাশা করেন ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। পরে উপস্থিত জনতার কণ্ঠভোটে এস এম জাহাঙ্গীর আলমের প্রতি সমর্থন প্রকাশ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন।

 

সভায় সভাপতিত্ব করেন এস এম জাহাঙ্গীর আলম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাব্বির আহম্মেদ হিরো ও মোশাররফ হোসেন রাজু।

 

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর আলম বলেন, “বিগত চারটি নির্বাচনে জেল-জুলুম ও নির্যাতন উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম, আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আপনাদের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাব, ইনশা আল্লাহ।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সহ-সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা খাতুন, উপজেলা পৌর কৃষকদলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ উমর ফারুক রোমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সভায় ইসবপুর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়। এস,আই মিলন ধামইরহাট প্রতিনিধি নওগাঁ ৷৷ তাং২৬-১০-২৬ ০১৮৮৬-২৩৩৯৩৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category