• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা – ২ প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। 

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

 

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপর বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, এমএম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নৌশাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এমকে জিন্নাহ চৌধুরীর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ দিবসের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের মূল্যবোধকে ধারণ করতে অনুপ্রাণিত করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জাতীয় ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই।যদি আমরা সবাই এক তবেই দেশ এগিয়ে যাবে।

 

এস,আই মিলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

০১৮৮৬-২৩৩৯৩৪

০৭/১১/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category