• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

উত্তরবঙ্গের সম্ভাবনাময় জনপদ চাঁপাইনবাবগঞ্জে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর আয়োজনে ‘বিজনেস মিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় শহীদ সাটু হল কমপ্লেক্স অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইনোভার-এর ব্যবসায়ী, পরিবেশক ও রিটেইলাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আকিজ রিসোর্সের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, ব্যবসায়িক সাফল্য অর্জনের ক্ষেত্রে পণ্যের গুণগত মান, গ্রাহকের আস্থা এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনোভার শুরু থেকেই আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে। ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা ও অংশীদারত্বই ইনোভার-এর অগ্রযাত্রার অন্যতম শক্তি। তিনি আরও বলেন, বাজারের চাহিদা ও ভোক্তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইনোভার ভবিষ্যতে পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে পরিবেশক ও রিটেইলারদের মতামত এবং সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনোভার-এর ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ হাসানুজ্জামান চৌধুরী, ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ রবিউল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো. আরিফুল ইসলাম চৌধুরীসহ গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার পরিবেশক ও রিটেইলাররা। সভায় ইনোভার-এর ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, বাজার সম্প্রসারণের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা বাজারের চাহিদা, সম্ভাবনা ও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘমেয়াদি সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা ও মতবিনিময় শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্যের মাধ্যমে দেশের বাজারে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। উপস্থিত সকল নিয়ে প্রীতিভোজ মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category