• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা – ২ প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন 

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এর প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে বহিস্কার করেছে দল।

 

এবিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারী আবু বাক্কার প্রেস বিজ্ঞপ্তির কথা স্বীকার করে জানান, ডা. ইসমাইল আমাদের সাথেই ছিলেন, সম্প্রতি জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এ অভিযোগে সংগঠন তাকে বহিস্কার করেছে। এছাড়াও জামায়াতের সকল পর্যায়ের নেতা কর্মীদের ডা. ইসমাইলের সাথে কোন প্রকার চলাচল না করতে এবং উক্ত সিধান্ত অনুসরনের আহব্বান জানানো হয়েছে।

 

এবিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, আমি কখনো জামায়াতের কর্মী ছিলাম না। তবে শুভাকাঙ্খী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান তিনি।

 

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত নোটিশে ডা. ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখা দিতে দিতে বলা হয়।

 

এছাড়াও একই দিন (১২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করেছে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category