• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা – ২ প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ই নভেম্বর ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

সংলাপে ডেঙ্গু প্রতিরোধ, ডায়রিয়া, জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণে ভায়া (VIA) পরীক্ষা, মাতৃস্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভিজিটর মোছা. সালমা খাতুন, স্বাস্থ্য সহকারী মো. মিজানুর রহমান এবং পার্বতীপুর ইউনিয়নের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মো. আবুল বাসার এবং অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর মো. জুয়েল রানা।

সংলাপে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় জোরদার এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category