• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা – ২ প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ গোমস্তাপুরে স্বাস্থ্যসেবা নিয়ে ডাসকোর সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুই শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমের রোডম্যাপ বা পথনকশা হিসেবে ‘অ্যাকাডেমিক বর্ষপঞ্জি’ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের একাদশ শ্রেণির বিভিন্ন শাখার শিক্ষার্থীদের হাতে এ বর্ষপঞ্জি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, অ্যাকাডেমিক বর্ষপঞ্জি শিক্ষার্থীদের আগামী দুই শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে। এর মাধ্যমে ক্লাস, পরীক্ষা, ছুটি, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীরা আগে থেকেই জানতে পারবে। নির্ধারিত সময় অনুযায়ী পড়াশোনা ও প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখতে এ বর্ষপঞ্জি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের বর্ষপঞ্জি অনুসরণ করে নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে পরিকল্পিত ও সুশৃঙ্খল করতে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি একটি সময়োপযোগী উদ্যোগ। একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে পারবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category