• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন; পুলিশের সঙ্গে সংঘর্ষ
/ স্বাস্থ্য
ভোলাহাটে ভুটভুটির ধাক্কায় আহত এসএসসি পরীক্ষার্থী রোমেনা খাতুন    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বছরের চলতি এসএসসি পরীক্ষায়( ২০২৬) অংশ নেয়া ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী রোমেনা খাতুন (১৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে | read more
শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতে ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের অরিয়েন্টেশন সম্পন্ন মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। দেশের ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা রোধে গৃহীত নতুন প্রকল্প ‘মনের যত্ন সবার আগে’-এর অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আজ ৯ মে ২০২৬, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই বিশেষ পরিচিতি সভার আয়োজন করা হয়। অরিয়েন্টেশনে জানানো হয়, ২০২৬ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি হলেও ৯৪ শতাংশের বেশি শিশু-কিশোর ও শিক্ষার্থী সঠিক চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। ১ লক্ষ মানুষের মধ্যে ২.৮১ জন আত্মহত্যা করে,WHO-এর তথ্য অনুযায়ী, দৈনিক গড়ে প্রায় ৪০ জন আত্মহত্যা করছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম না। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে, যেখানে ১৩ থেকে ১৯ বছর বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতেই এই প্রকল্পের সূচনা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মাইন্ডরিডার ফাউন্ডেশন’। অরিয়েন্টেশন অনুষ্ঠানে মাইন্ডরিডার ফাউন্ডেশনের ফাউন্ডার মোঃ মোকাদ্দেস আলী জানান, আগামী জুন ২০২৬ থেকে মে ২০২৭ পর্যন্ত এক বছরব্যাপী এই প্রকল্পটি চলমান থাকবে। এর আওতায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইন্টারঅ্যাক্টিভ কর্মশালা আয়োজন করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা এই কর্মশালাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা, আবেগ নিয়ন্ত্রণ এবং কখন পেশাদার বিশেষজ্ঞের সহায়তা প্রয়োজন সেসব বিষয়ে দিকনির্দেশনা দেবেন। এসময় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে ফৌজিয়া ফেরদৌস কুয়াশা বলেন – আসলেই মানসিক স্বাস্থ্য উপেক্ষিত। আপনাদের উদ্যোগ সত্যি অনেক প্রশংসণীয়। এই ধরনের উদ্যোগে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মাইন্ডরিডার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের মাঝে আত্মহত্যার ঝুঁকি কমানো। অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংস্থাটি তরুণ প্রজন্মের মানসিক সুরক্ষা নিশ্চিতে সারা দেশে স্কুলভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুভেচ্ছা ও উদ্ভোধনী বক্তব্যে মাইন্ডরিডারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো মোকাদ্দেস আলী বলেন- শারীরিক রোগের সাথে মানসিক রোগ পাল্লা দিয়ে বাড়লেও মানসিক রোগ সম্পর্কে বেশির ভাগ মানুষের কোন ধারনা নেই। শিক্ষিত মানুষ মানসিক রোগকে জ্বীন ভূতের রোগ মনে করে বছরের পর বছর কবিরাজ দেখান। কিন্তু মানসিক রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিলে স্বল্প সময়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। তাই আমাদের বেশি বেশি মানসিক স্বাস্থ্য সচেতনা বাড়াতে হবে। মাইন্ডরিডার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইস্তেহারে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে জোড় দাবী জানাচ্ছি তিনি যেন মানসিক স্বাস্থ্যকে সার্বজনীন করার যথাযথ উদ্যোগ নেন। প্রধান অতিথির বক্তব্যে মাহাদী-উল মোর্শেদ বলেন- মাইন্ডরিডার ফাউন্ডেশনের এই উদ্যোগটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। বিশেষ করে ১৩–১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের লক্ষ্য করে এবং সরাসরি স্কুল পর্যায়ে কর্মশালা পরিচালনার সিদ্ধান্তটি আত্মহত্যার ক্রমবর্ধমান হার হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। মানসিক স্বাস্থ্য সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং ৯০টি প্রতিষ্ঠানে এই সচেতনতা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যখাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে গণ্য হবে। এসময় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে ফৌজিয়া ফেরদৌস কুয়াশা বলেন – আসলেই মানসিক স্বাস্থ্য উপেক্ষিত। আপনাদের উদ্যোগ সত্যি অনেক প্রশংসণীয়। এই ধরনের উদ্যোগে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সর্বশেষ প্রশিক্ষিত ব্যক্তিদের ওয়ার্কসপ পরিচালনার জন্য টিশার্ট বিতরণ শেষে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।
রায়গঞ্জে তানজিলা ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিলচন্ডী গ্রামে অবস্থিত মেসার্স তানজিলা ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিচালিত অভিযানে ইটভাটাটি
মরণফাঁদে পরিণত গোপালগঞ্জ পাঁচুড়িয়া খাল: দেখার কেউ নেই..! গোপালগঞ্জ শহরের বুক চিরে এক সময় বয়ে যেত যে স্বচ্ছ নীল জলধারা, আজ তা কেবলই স্মৃতির পাতায়। গোপালগঞ্জ পৌরসভার প্রাণ হিসেবে পরিচিত
​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ​পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানিয়েছেন
গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ! গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে
সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন! নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি
বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে স্থায়ী টিকাদান কেন্দ্রে “হাম-রুবেলা
গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গোপালগঞ্জে হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায়