• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোমস্তাপুরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে উন্নয়ন, জননিরাপত্তা ও সেবার মান নিয়ে জেলা প্রশাসকের সভা

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জে উন্নয়ন, জননিরাপত্তা ও সেবার মান নিয়ে জেলা প্রশাসকের সভা

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে জেলার উন্নয়ন কার্যক্রম, জননিরাপত্তা ও সরকারি সেবার মান উন্নয়ন নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্প এবং জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 

সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা মৎস্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস ও বিএডিসির চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক পর্যটন মৌসুমে হাওরাঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধের মজুদ রাখা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, পুলিশ সুপারের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category