সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে চলছে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম। সব প্রক্রিয়া নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন হলে আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ইউনিট পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে।
দেশে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ছে। এমন পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের চুল্লিতে ইতিমধ্যে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে। এরই মধ্যে দুই ধাপে শতাধিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরীক্ষাগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে পর্যালোচনা ও যাচাইয়ের পর অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় উৎপাদনে গেলে সেখান থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় রূপপুর গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, পারমাণবিক বিদ্যুৎ অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন। তবে এ ধরনের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে গ্রিড অবকাঠামোর সক্ষমতা যথেষ্ট শক্তিশালী হওয়া প্রয়োজন।
তিনি বলেন, গ্রিডে কোনো ধরনের ত্রুটি যাতে দেখা না দেয় এবং বিদ্যুৎ সঞ্চালনে বাধা সৃষ্টি না হয়, সে জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ের সূচনা হবে।
[3838]4777 Official Login | সেরা অনলাইন স্লট ও দ্রুত বিকাশ পেমেন্ট,4777-এ আজই জয়েন করুন। অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন স্লট গেম খেলুন এবং দ্রুত বিকাশ পেমেন্টের সুবিধা নিন। বোনাস পাওয়ার নিয়ম জানতে ভিজিট করুন। visit: 4777