• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল ১৪ কেজি গাঁজা; ডিএনসির অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার!

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল ১৪ কেজি গাঁজা; ডিএনসির অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার!

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪০ থেকে ২:২০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাসির (৪৬), সাং- চর ইসলামপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ মতিন (২০), সাং- নতুন বাররশিয়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছিল, যা স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে ডিএনসির তৎপরতায় চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুনর্ব্যক্ত করছে যে, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তর দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

চৌধুরী ইমরুল হাসান উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

৬ responses to “কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল ১৪ কেজি গাঁজা; ডিএনসির অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category