গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শাহীন আলম স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে তুষার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,রোববার দুপুরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।