• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

গোমস্তাপুরে অসহায় নারীর হাতে নবাগত ইউএনওর আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গোমস্তাপুরে অসহায় নারীর হাতে নবাগত
ইউএনওর আর্থিক সহায়তা প্রদান

 

 

​মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক অসহায় নারীর হাতে ব্যক্তিগত ও প্রশাসনিক উদ্যোগে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

 

​বুধবার (১৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই নারীর হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সরকারি কমিশনার ভূমি উম্মে সালমা রুমা,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্রশাসনের এমন ইতিবাচক ও মানবিক কার্যক্রম সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, যা অন্যান্যদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করে।

 

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান বলেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

২ responses to “গোমস্তাপুরে অসহায় নারীর হাতে নবাগত ইউএনওর আর্থিক সহায়তা প্রদান”

  1. I have tried many sites but this one is really smooth. The login process is fast and I love the bonuses. Check out plus777viplogin for a great experience.

  2. Really impressed with the graphics and the overall feel of the site. It feels very premium and secure. You should visit ph311jilipark.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category