গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মহসিন আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে আলাউদ্দিন বাড়ি থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভাদাইমারি এলাকার মটু মিয়ার আমবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Love the variety of games available here. jili90casino always keeps things exciting with their latest updates.
The bonuses here are actually worth it. I managed to hit a decent win last night using the welcome credit. 90jiliclublogin