গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে প্রীতি মুর্মু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের মিরাকাঠাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রীতি মুর্মু ওই গ্রামের মানিয়েল মুর্মুর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সবার অগোচরে বাড়ির সামনে খেলাধুলা করার সময় শিশু প্রীতি মুর্মু পাশের একটি খাস পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে থাকা পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
https://addlinks.pro/rdl44