• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে

হেরোইনসহ আটক দুই

 

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার ভেতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার পাঁকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। ​মোঃ আতাউর রহমান (৫০), পিতা- মৃত সমশের আলী।​মোঃ নুরুল ইসলাম বাবু (৪২), পিতা- মৃত তোফাজ্জল হক। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামে।

আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আসামিদ্বয়াকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি অভিযানে জব্দকৃত হেরোইন ধ্বংস করা হয়।

​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

One response to “শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই”

  1. inyy7 says:

    A hidden gem for sure. I stumbled upon this site and I am glad I did. The gameplay is fluid and very satisfying. See inyy7 for yourself.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category