গোমস্তাপুরে মোটরসাইকেলে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় গ্রেপ্তার ১,এসকাফ সিরাপ ও বাইক জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চালকের আসনেই বসেছিল এক পেশাদার মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি। মোটরসাইকেলের তেলের ট্যাংকির সাইড কভার ও এয়ার ফিল্টারে লুকিয়ে মাদক পরিবহনের সময় মোঃ রুবেল আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ (Escuf) সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল ২৯ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল ৫:০০ ঘটিকায় গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চর উদয়নগর গ্রামস্থ চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে তল্লাশি চৌকি (চেকপোস্ট) পরিচালনাকালে পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে তল্লাশিকালে একটি লাল রঙের ১৬০ সিসির TVS Apache RTR মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং- নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) থামায় পুলিশ। পরবর্তীতে বাইকটিতে নিবিড় তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির সাইড কভারের ভেতর এবং এয়ার ফিল্টারের ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। বিকেল ৫:৩০ ঘটিকায় জব্দতালিকা প্রস্তুত করে মালামালগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ রুবেল আলী (২৯), পিতা- মোঃ রবিউল ইসলাম, মাতা- মোসাঃ জের বানু। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সিডিএমএস (CDMS) সার্চ করে দেখা গেছে, ধৃত আসামি রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি এবং মাদকদ্রব্য আইনে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
এই বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(ক)/৩৮ ধারায় গোমস্তাপুর থানায় একটি মামলা (মামলা নং-৩৬, তারিখ: ২৯/০৭/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এবং গোমস্তাপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://shorturl.fm/y3bnQ
https://shorturl.fm/UllBp
https://shorturl.fm/CgraX
https://shorturl.fm/zvlCv
That Calico slot is surprisingly fun! Spent a couple of hours on it yesterday. Definitely worth a spin! Access it here: calico slot
Downloaded the Lucky Calico app and it’s pretty smooth. Games load quickly and it’s easy to use. Definitely recommend! Get it here: lucky calico app
Hey, Luckywinbet looks pretty solid! Been trying it out for a bit and the games are smooth. Definitely worth checking out if you’re looking for a new spot to play. They also have some cool promos running. Check it out here: luckywinbet
https://shorturl.fm/CM34x
https://shorturl.fm/pMq0Z