• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি মাদক কারবারি নারী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি মাদক কারবারি নারী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জ, ২১ জুন ২০২৬: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

 

রবিবার (২১ জুন ২০২৬) সকাল ৬:৩০ থেকে ৭:০০ ঘটিকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন হুজরাপুর রেলবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মোসা. সেলিনা বেগম (৬৫), স্বামী- মো. লোকমান শেখ, পিতা- মৃত আইয়েশ উদ্দিন, মাতা- মৃত রোকেয়া বেগম, সাং- হুজরাপুর রেলবাগান, ১ নম্বর ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তার হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ক্রমিক নং ৮(ক), ১০(ক) ও ১৯(ক)

ঘটনাস্থলঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন হুজরাপুর রেলবাগান এলাকাস্থ আসামীর নিজ দখলীয় সেমিপাকা দুই কক্ষ বিশিষ্ট বসতবাড়ীর উত্তর দূয়ারী দক্ষিন পার্শ্বের কক্ষের ভিতর প্লাষ্টিকের ওয়ারড্রবের এর নীচের ড্রয়ারে আলামত প্রাপ্ত।একটি শপিং ব্যাগের ভিতর প্লাষ্টিক কৌটার মধ্যে সাদা কাগজে মোড়ানো হেরোইনের ছোট বড় পুড়িয়া ২৬(ছাব্বিশ) টি, ওজন ০১(এক) গ্রাম। একই কৌটার মধ্যে দুইটি সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে কমলা বর্নের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (৪৭+৪৮)=৯৫(পচাঁনব্বই) পিচ, যার ওজন ৯.৫ (নয় দশমিক পাঁচ) গ্রাম এবং উক্ত শপিং ব্যাগের মধ্যে সাদা কাগজে মোড়ানো ছোট বড় গাঁজার পুড়িয়া ৪৭ (সাতচল্লিশ) টি, যার ওজন ১০০ (একশত) গ্রাম। আলামতের আনুমানিক মূল্য (৫,২০০+২৮,৫০০+৪,৭০০)=৩৮,৪০০/=(আটত্রিশ হাজার চারশত) টাকা।

জানা যায়, গ্রেফতারকৃত সেলিনা বেগম একজন একাধিক মামলার আসামি ও দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

১২ responses to “চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি মাদক কারবারি নারী গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category