• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন!

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার দুর্গম চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার দীর্ঘদিনের সংকট নিরসনে নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ সেবা চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই ব্যতিক্রমী সেবার উদ্বোধন করা হয়।
নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য চালু হওয়া এই নৌ অ্যাম্বুলেন্সটিতে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচারসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সব সরঞ্জাম। এছাড়া নদী পারাপারের পর রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্থলপথে অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “চরাঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যাতায়াতজনিত ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই বিনামূল্যের নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চরাঞ্চলের সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category