• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে এ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মো. হেলাল উদ্দিন (ছবি)কে সদস্য সচিব করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ কমিটি গঠনের চুড়ান্ত করা হয়। সংগঠনটির স্লোগান— “স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার”—কে সামনে রেখে জেলার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নবগঠিত কমিটি কাজ করবে। নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৫১ জন সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মো. হেলাল উদ্দিন (ছবি) বলেন, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে তারা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

One response to “চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি”

  1. 688jililogin says:

    Super easy login process and the games load instantly. I love how straightforward everything is here. Best experience so far with 688jililogin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category