• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে সূর্যপূজা করতে গিয়ে যুবকের আকস্মিক মৃত্যু! ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ ধামইরহাটে সূর্যপূজা করতে গিয়ে যুবকের আকস্মিক মৃত্যু! চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করিমগঞ্জে জমি বিরোধে ঘর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি!

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার ২৮ অক্টোবর ২০২৬, বিকেলে ৮নং টিমের আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া,মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।মশক নিধন ও লার্ভা ধ্বংস: ৭নং ওয়ার্ডের রাজারামপুর এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয় এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।জনসচেতনতা বৃদ্ধি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার তথা কর নির্ধারক মো. এনামুল হক, পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো.নওরোজ হুদা। এছাড়াও অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার-কর্মচারী অন্যান্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলেই কেবল ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তাই নিজ নিজ বাড়ি এবং আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

২ responses to “চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান”

  1. Leah272 says:

    I enjoyed how the article builds toward its main message. The opening got my attention, and the rest gave me a reason to keep reading.

  2. vnow6 says:

    Just what I was looking for. Everything loads fast and the content is always updated. It is hard to find a good service these days but vnow6 nails it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category